Uncategorized

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

বিশেষ প্রতিনিধ :

মা শান্তি নিবাস অ্যাসোসিয়েশনের আয়োজনে ভাকরাল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ৪র্থ বাংলা রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা না থাকার বিষয়টি তাঁর নজরে আসে।

একই সময়ে তিনি জানতে পারেন, বিদ্যালয়ের এক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এখনও প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা উপকরণ কিনতে পারেনি।

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সুবিধার্থে একটি বৈদ্যুতিক পাখারও ব্যবস্থা করে দেন তিনি।

শুধু একটি অনুষ্ঠানে সহযোগিতা নয়, দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

শিক্ষার সুযোগ থেকে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শুধু আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে না পড়ে—এমন মানবিক উদ্যোগই পারে তাদের স্বপ্নপূরণের পথকে আরও সহজ করে তুলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *