Uncategorized

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক,,

টঙ্গীর এরশাদ নগর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ভুক্তভোগীরা ও ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৪৯ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোক্তাদির আহমেদ লিপু মোল্লার নির্দেশে এ হামলা করা হয়েছে। হামলার ঘটনায় তদন্ত করে লিপু মোল্লাসহ সকলে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক টঙ্গী থানা যুবদলের সহ – সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের হালিমা আক্তার সুমি, ৪৯ নম্বর ওয়ার্ড মহিলাদের যুগ্ম সম্পাদক মুক্তার আক্তার প্রমুখ।

ভুক্তভোগী সাগর বলেন, লিপুর উপস্থিতিতে মতি প্রথমে আক্রমণ করে, পরে বিপ্লব, কামরুল, মাদক কারবারি মানিকসহ বেশ কয়েকজন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে।

ভুক্তভোগী রমিজ উদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ, সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। হামলায় সাগরের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তার স্ত্রী ও সন্তানকে মারধর করা হয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *