জাতীয়সর্বশেষসারাদেশ

ফেনীতে সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অমিত শর্মা

ফেনীতে সম্প্রতি প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকারসমূহ চলতি অক্টোবর মাসে বাস্তবায়নের দাবীতে গতকাল শুক্রবার বিকালে শহরে সমাবেশ ও মিছিল বের করা হয়।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন সাহার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সমির চন্দ্র কর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ,ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি পুলিন দেবনাথ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যুগান্তর ও নাগরিক টেলিভিশন প্রতিনিধি দৈনিক এবেলার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক যতন মজুমদার, সহ-সভাপতি এডভোকেট রশীক শেখর ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেপাল শীল, শিক্ষক ঐক্য পরিষদ আহবায়ক অধ্যক্ষ পরমেশ চন্দ্র দাস, কালী কমিটির মন্দির সাধারণ সম্পাদক তপন দাস, ফেনী পৌর এক্য পরিষদ সভাপতি রিপন সাহা, ফেনী বৌদ্ধ বিহার প্রধান ভবন্ত্রী সৃতিরত্ম ভিক্ষু, ছাগলনাইয়া উপজেলা ঐক্য পরিষদ সভাপতি মানিক লাল দাস, সোনাগাজী উপজেলা সভাপতি এডভোকেট মানিক শর্মা, ফুলগাজী উপজেলা সভাপতি পরিমল চন্দ্র রায়, ফেনী পৌর ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অর্জুন নাথ, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক সুব্রত সাহা, দাগনভূঞা উপজেলা সদস্য সচিব আশীষ দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সহদেব দাস, জাগো হিন্দু পরিষদ নেতা প্রীতম মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট শিপন বিশ্বাস, সদর উপজেলা যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শ্রীজয় দেব নাথ, ফেনী পৌর যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বাসুদেব দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *