জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ- আমীর

শহর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার ৬নং ওয়ার্ডের এক কর্মী সম্মেলন গতকাল সোমবার বিকেলে সদর উপজেলা কমপ্লেক্স ভবন মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমীর মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল্লাহ আল মারুফের সন্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে প্রধান বক্তা ছিলেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম,জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, অধ্যাপক নিযাম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক, ফেনী জেলা,শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসান ভূঁইয়া, ফখরুল ইসলাম কামরুল প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আমরা আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই। জামায়াতে ইসলামী সৎ লোক তৈরীর একটি কারখানা। জামায়াতের দুই মন্ত্রী ও বহু এমপি দায়িত্ব পালন করেছেন।আজ পর্যন্ত কারো এক টাকার দুর্নীতির কোন প্রমাণ হাজার চেষ্টা করেও বের করতে পারেনি।আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ,আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ।আসুন আমরা সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি।
মুফতি আবদুল হান্নান বলেন,
বহু দল মত তন্ত্রমন্ত্র দেশবাসী দেখেছে। কিন্তু শান্তি আসেনি। দেশবাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।আসুন এবার পরিক্ষিত দেশ প্রেমিক,সততার কষ্টি পাথরে উত্তীর্ণ জামায়াতের পতাকাতলে এসে ইসলামী সমাজ কায়েমে ঐক্যবদ্ধ হ‌ই।
১৩.০১.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *