আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন পাপ্পু
পরশুরাম প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির (২০২২-২৪) মেয়াদের সদস্য নির্বাচিত হয়েছেন জালাল উদ্দীন আহমেদ চৌধুরী পাপ্পু ।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এই কমিটির অনুমোদন দিয়েছেন। ত্রাণ ও সমাজ ক্যল্যাণ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্যাহ এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু পরশুরাম উপজেলার ঐতিহ্যবাহী গুথুমা চৌধুরী বাড়ীর বীর মুক্তিযোদ্বা মরহুম সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী’র মেঝ ছেলে। জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ছোট ভাই এবং পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের বড় ভাই। পারিবারিক ভাবেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্বের চেতনায় বিশ্বাসী জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু একটি বেসরকারী ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন।
পরশুরাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, দপ্তর সম্পাদক একরামুল করিম চৌধুরী পিয়াস, শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ঐক্যবদ্ব হয়ে কাজ করে যাচ্ছে। তার বলিষ্ট নেতৃত্ব এবং দিক নির্দেশনায় বিগত সময়ে স্থানীয় নির্বাচন আওয়ামীলীগ সমর্থিত জনপ্রতিনিধিরা জয়লাভ করেছেন এবং কি বিগত জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগের জয় সুনিশ্চিত হয়েছে।
এছারাও শুভেচ্ছা জানিয়েছেন, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র-১ শাহাদাৎ হোসেন লিটন, প্যানেল-২ আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রসুল আহমেদ মজুমদার স্বপন, ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুট্টো, ৩নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর এনামুল হক এনাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মাহাবুব।

