ছাগলনাইয়ায় আগুনে পুড়ি কলেজ ছাত্রের মৃত্যু
ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, ০৯ নং শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের স্বর্ন পদক প্রাপ্ত খোনার- জনাব ভুট্টু খোনারের ছেলে কাজী ছারওয়ার উদ্দিন মৃত্যুবরন করেছেন।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তার মৃত্যু হয়।
১৭ অক্টোবর সকালে ছাগলনাইয়া আদালত মাঠ সংলগ্ন আলাউদ্দিনের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তার শরীরের বেশিরভাগ পুড়ে যায়। প্রথমে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে হয়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

