আদালতের আদেশও গুড়িয়ে দিলো সোনাগাজীর ভূমি দূস্য
সোনাগাজী প্রতিনিধি
এবার আদালতের আদেশও গুড়িয়ে দিলো সোনাগাজীর ভূমি দূস্য মাসুদ গংরা। সোমবার সকালে স্থানীয় সরকার (এলজিইডির) চট্টগ্রামের প্রকল্প পরিচালক আমিনুর রশীদ মাসুদ অর্থ সহযোগিতায় সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো: রফিক (মাছ রফিক) কের নেতৃত্বে আজিজুল হক মায়মুন আরা বিদ্যালয় থেকে কোমল মতি শিক্ষার্থীদের এনে আদালতের রায়ের বিরুদ্ধে মানববন্ধন করান। এদিকে রোববার রাতে জেলা পরিবেশ আদালতের বিচারকের নির্দেশে ক্রমে “এই পূকুর ভরাট করা যাবে না ” এ আদেশের উপর সাইনবোর্ড সাটানো হয়। আদেশটি দিয়েছেন স্পেশাল ম্যাজিষ্ট্রেট, পরিবেশ আদালত ও সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সিরাজ উদ্দিন। আদালতের আদেশের সাটানো সইনবোর্ডটি গুড়িয়ে দিয়েছে ভ’মি দুস্যরা। সোমবার সকালে সোনাগাজী থানা পুলিশের উপস্থিেিত পাশে^র স্কুলের কোমল মতিদের শিক্ষার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা গোলাম মাওলা মিয়ার সম্পত্তি দখলক করতে এ মানব বন্ধন করানো হয় বলে অভিযোগ উঠেছে।
আদালতের নির্দেশ মতে ফেনী পরিবেশ অধিদপ্তর পক্ষে থেকে সরেজমি কোন ব্যবস্থা না নেওয়ায় ভ’মি দুস্যরা আদালতের আদেশ অমান্য করতে উৎসাহ পাচ্ছে।
সূত্রে জানা যায় স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগের বিভাগীর প্রকল্প কর্মকর্তা আমিনুর রশিদ মাসুদ উদ্দিন ২০১৬ সালে বীরমুক্তিযেদ্ধা গোলাম মাওলার জায়গার উপর সরকারি টাকায় একটি কিন্ডার গার্ডেন স্কুল স্থাপন করেন। বর্তমানে স্কুলের ৫ শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী ১৩জন। স্কুলের নামকরে আমিনুর রশিদ মাসুদ উদ্দিন ২০২৩-২৪ অর্থবছরে সোনাগাজী সদর ইউনিয়ন থেকে ২লাখ, জেলা পরিষদ থেকে ১০ লাখ ও এলজিইডি থেকে প্রায় কোটি টাকার প্রকল্প এনে পুকুর চুরির মহাউৎসবে মেতে উঠেছে। এদিকে সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মোঃ নজরুল ইসলাম হতভাগ হয়ে বলেন যে স্কুলে কোন শিক্ষার্থী নেই সে খানে কেন সরকারী টাকা বরাদ্ধ দিয়ে তা আমার বুঝে আসছে না। কোন উদ্দ্যেশে এ টাকা এনে আত্মসাত করছে তা খতিয়ে দেখা দরকার।
এদিকে ভূমি রক্ষা করতে মুক্তিযোদ্ধার পরিবারটি সোনাগাজীর সহকারী জজ সাদিয়া খানমের আদালতে মামলা দায়ের করেন। আদালত বিরোধপূর্ণ জায়গার উপর কাজ বন্ধ করতে আদেশ দেন। এদিকে পুকুর ভরাটের অভিযোগে ২৪ এপ্রিল ফেনী পরিবেশ আদালতে মামলা করেন ফেনী জেলা বামাস সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু। আদালত ফেনী পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক শওকত আরা কলিকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর তাদের বরাবরে নোটিশ প্রেরণ করলে অভিযুক্তরা নোটিশ গ্রহন না করে পুকুর টির বৃহত অংশ ভরাট করে নেয়। ১৩মে বামাস সভাপতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাটের ছবি উপস্থাপন করলে পরিবেশ আদালতের বিচারক সিনিয়ার জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ উদ্দিন পুকুরটি ভরাটের সকল কার্যক্রম বন্ধ করে সাইনবোর্ড সাটানোর আদেশ দেন বলে জানান বিচার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।
এদিকে আজিজুল হক মায়মুন আরা বিদ্যালয় প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দত্ত জানান মানববন্ধে আমার স্কুলের শিক্ষ ও শিক্ষার্থী সহ প্রায় দু’শ জন অংশ নিয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রশীদ মাসুদের অনুরোধে মানববন্ধনে অংশ নিয়েছি।
এদিকে সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন এ স্থানে সরকার কেন অর্থ বরাদ্ধ দিচ্ছে তা আমার জানানেই। এ উপজেলার কোথাও আর কোন স্কুলের প্রয়োজন নেই। ১ কিলোমিটারের মধ্যে দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়েও এখন শিক্ষার্থী পাচ্ছেনা। আমি বাধ্যহয়ে নতুন স্কুলের জন্য চিঠি দিয়েছি।
//////
ফেনীর সংখ্যালঘু ভোটারদের সাথে ঐক্যপরিষদের মত বিনিময়
ফেনী প্রতিনিধি ঃ ফেনী সদর উপজেলার সংখ্যালঘু ভোটারদেরকে আসন্ন উপজেলা নির্বাচনে গণতন্ত্রের পক্ষে ১০০ভাগ ভোটারের উপস্থিতি করতে ফেনী সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের উদ্যেগে রোবার রাতে ফেনী জয়কালী মন্দির কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২৯ মে ফেনী সদর উপজেলার সকল সংখ্যালঘু ভাটরদেরকে যথাসময় কেন্দ্রে গিয়ে চেয়ারম্যান পদে দোয়াত কলম, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল ও কলস কার্মায় ভোট দিয়ে ফেনী দুই আসনের এমপি নিজামা উদ্দিন হাজারীর সমর্থীত প্রার্থীকে বিজযী করতে অনুরোধ করা হয়েছে।
ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি পুলিশ দেব নাথের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক যতন মজুমদেরের সঞ্চালানায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কমিটির সভাপতি শুকদেব নাথ তপন, বিশেষ অতিথি ছিলেন লিটন সাহা, ফেনী সদর উপজেলা কমিটির সহসভাপতি মুকুল রায়, রতন শর্মা, প্রণজিত রায়, জেলা যুব ঐক্যের সাধারন সম্পাদক সৌরভ সাহা,সদর যুব ঐক্যের সভাপতি কনক বনিক প্রমুখ।
এতে বক্তব্য রাখেন বাঁলিগাঁও ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের পরিষদের সাধারন সম্পাদক মাষ্টার অরুন শর্ম্মা, কাজরবাগ কমিটির সভাপতি রবিন্ড নাথ, ধলিয়ার সাধারন সম্পাদক অজিত চক্রবর্তী, পাঁচগাছিয়ার সাধারন সম্পাদক খোকন দাস, লেমুয়ার সভাপতি প্রণয় রায়, শশর্দীর সাধারন সম্পাদক সজল দাস, চনুয়া ইউনিয়ন কমিরি সাধারন সম্পাদক অষোক রায়, কালিদহ ইউনিয়নের অলোক বক্তব্য রাখেন।

