আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়
শহর প্রতিনিধি
আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে গাইড লাইন হিসেবে আল কোরআন দিয়েছেন। এই কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করলেই ন্যায় ইনসাফ ও সুবিচার ও সুখী সমৃদ্ধশালী কল্যান রাস্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
গতকাল ৮নভেম্বর ২৪ইং শুক্রবার বিকালে কে এম হাট আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরহাদ নগর ইউনিয়ন এর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জামায়াতে ইসলামী ফেনী জেলার প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ ন ম আবদুর রহীম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন, এতে অন্যন্যদের উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন ফেনী সদর উপজেলা সভাপতি আজিজুল করিম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফেনী শহর শাখার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মুছা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান,ঘোপাল ইউনিয়ন জামায়াতের শুরা সদস্য মাওলানা রবিউল হক, ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি তানভীর আহাম্মদ, জামায়াতের ইউনিয়ন টিম সদস্য সাইফুল ইসলাম (টিপু), ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহি উদ্দিন, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা বেলাল হোসেন, ৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মাওলানা জামাল উদ্দিন, আলা উদ্দিন, সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী।

