পরশুরামে উপকার ভোগীদের নিয়ে মহিলা সমাবেশ
পশুরাম প্রতিনিধি
উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে ২০২৩-২০২৪ চক্রের মে ২০২৪ মাসের বিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০মে সোমবার সকাল ১১টায় বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সচিব মোঃ আইয়ুব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ মামুন।
সমাবেশে বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক নির্মুল এবং সর্বজনীন পেনশন স্কিম এর গুরুত্ব তুলে ধরা হয়। পরে ২৫৩ জন ভিডাব্লিউবি উপকার ভোগীদের মাঝে ৩০ কেজির চাল বিতরণ করা হয়।

