বিশ্বের অনেক দেশে’ই অনৈতিক কর্মকান্ডে উৎসাহিত হচ্ছেন
উত্তম চক্রবর্তী মানব অধিকার নেতা
কোন কোন বৃহৎ দেশ নিজের স্বার্থের জন্য এই অনৈতিকতা কে সাপোর্ট করছেন, এর ফলে সমগ্র বিশ্বের অনেক দেশ’ই এই অনৈতিক কর্মকান্ডে উৎসাহিত হচ্ছেন।
আমি ব্যাক্তিগত ভাবে ইসরায়েলের এই অমানবিক নিষ্ঠুর যুদ্ধ কে ঘৃনা জানাচ্ছি।
এখানে ইসলাম বা ইহুদী ব্র্যান্ডিং করতে চাই না, আমার
কাছে সবচাইতে বড়ো সবার উপর মানুষ সত্য তাহার উপর নেই।
আমার দৃষ্টিতে বিশ্বের সকল মানুষের স্তর বিন্যাস করলে সবাই সবার আত্মীয়। শত-লক্ষ-কোটি যাহাই বলুন শুরু কিন্তু এক থেকে।
আমার স্পষ্ট মনে আছে এবারের যুদ্ধের আগেও একবার ইসরায়েল ফিলিস্তিন এর উপর আক্রমণ চালিয়েছিল তখন আমি রানা দাশগুপ্ত সহ ব্যানার নিয়ে
গুলশান মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে যাই,
লোকজন জড় হওয়ার পর পুলিশ এসে বাঁধা প্রদান করলো তাদের খোড়া যুক্তি ছিলো গুলশান -বারিধারা
ডিপ্লোমেটিক এরিয়া তাই পূর্ব অনুমতি বিহীন এখানে কিছু করা যাবে না।
তখন আমি চ্যালেন্জ করে বলে ছিলাম আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এটা ভুলে যাবেন না, আমরা অপশক্তির বিরুদ্ধে মিছিল করবো আর আপনারা
আমাদের নিরাপত্তা দেবেন।
এবং ঠিকই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি,
কি দূর্বিষহ অবস্থা একটা স্বাধীন দেশের উপর নির্মম ভাবে যে গনহত্যা চলছে, বিশেষ করে শিশু ও নারী
বেশি আক্রান্ত হচ্ছে, এমনকি হাসপাতাল পর্যন্ত রেহাই পায়নি।
আমি বিশ্ববিবেককে অনুরোধ করছি সবাই এক হয়ে
ইসরায়েল কে দ্রুত যুদ্ধ বন্ধ করার ব্যাবস্হা নিন।
প্রকৃতির বিচার বড় নির্মম ? প্রকৃতি কোন অশুভ শক্তিকে ছাড়া দেয় না।।
ধন্যবাদ।

