ফেনীতে চাকা খুলে ট্রেনের বগি লাইনচ্যুত
শহর প্রতিনিধি
শনিবার বিকাল ৫টার সময় ফেনী রেল গেইটে বরাবর চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসর একটি বগির চার চাকা খুলে গিয়ে লাইনচ্যুত হয়েছে।
তবে এসময় হতা-হতের ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ফেনীর স্টেশন মাষ্টার।

