জাতীয়প্রচ্ছদফিচারশিক্ষাসর্বশেষসারাদেশ

ছাগলনাইয়ায় দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শতবর্ষ পূতি উদযাপন

ছাগলনাইয়া প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের মনুরহাটে শাহ্ সুফি ইসমাঈল(রহঃ) কতৃক ১৯২৪ ইং সনে প্রতিষ্ঠিত দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে উক্ত মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে আজ ১০ ই ফেব্রুয়ারী শনিবার মাদরাসা প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন হয়েছে ।
শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শতবর্ষ অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক ও মাদরাসার গভর্নিংবডির সহ-সভাপতি পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সদস্য সচিব প্রকৌশলী এম.হোসাইন পাটোয়ারী মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভর্চুয়ালি বক্তব্য প্রদান করেন ফেনী-১ আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড.আ.ক.ম আব্দুল কাদের ,ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও দেবপুর ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসার গভর্ণিং বডির সভাপতি অভিষেক দাস,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান ইমাম,দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম ,আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড.মাহতাব হোসেন প্রামানিক , রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার সহ বিভিন্ন গণ্যমান্য ,বিশিষ্ট বক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ব্যক্তি বর্গ,মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষক,শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *