জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

কেন্দ্রগিয়ে যাকে পছন্দ করেন তাকে ভোট দিন: নিজাম হাজারী

মফিজুর রহমান

ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, অপনারা ভোট কেন্দ্রে যাবেন যাকে পছন্দ করেন তাকে ভোট দিন। আমাকে দিতে হবে কোনো কথা নেই। যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ভোট দেবেন। আপনাদের সুখে দুঃখে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।

দলীয় নেতাকর্মীদের নিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন।

বুধবার সকালে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোল্লার তাকিয়া, বালুয়া চৌমুহনী, ধলিয়া বাজার, সোমবারিয়া বাজার, বাগেরহাট, সাইনবোর্ড ও আল হুমায়েরা মাদরাসা মাঠ এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসীল চন্দ্র শীল ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুনশী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *