জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী-৩আসনে নৌকার পক্ষে রহিম উল্লার জনসংযোগ

বিশেষ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার ও নৌকার বিজয় নিশ্চিত করতে সোনাগাজী ও দাগনভূঞাঁর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শোভাযাত্রা করেছেন সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। 

আজ শুক্রবার সকালে তার বাসভবন সালমা গার্ডেন থেকে গাড়ী বহর নিয়ে শোভাযাত্রা বের করে দাগনভূঞাঁ পৌর-শহর, রাজাপুর, সিন্দুরপুর, অলাতলি, দরবেশের হাঁট, কোরাইশ মুন্সি বাজারে গণসংযোগ করে দাগনভূঞাঁ কেন্দ্রীয় জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন ও মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এরপর বিকালে সোনাগাজী পৌর-শহর, মতিগঞ্জ ডাকবাংলা ওলামাবাজার ও সওদাগরহাট এলাকায় শোভাযাত্রা নিয়ে গণসংযোগ করেন।  

ইতোমধ্যে সোনাগাজীর সকল ইউনিয়নের একাধিক স্থানে মতবিনিময় সভাসহ গণসংযোগ ও প্রচারপত্র বিলি শেষে এখন দাগনভূঞাঁ উপজেলায় প্রচারণা শুরু করা হয়েছে। আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রচারণা অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *