এমপি প্রার্থীদের হত্যায় বিএনপি কিলিং মিশনে নামছে : এমপি নিজাম হাজারী
শহর প্রতিনিধি
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বিএনপি এতদিন ধরে সরকার পতনে বিভিন্ন আন্দোলন করেছে। এখন আবার নির্বাচন বর্জনের ডাক দিয়ে লিফলেট বিতরণ করছে। তারা অনেক এমপি প্রার্থীকে হত্যা করতে কিলিং মিশনে নামছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সভার ৭নং ওংয়ার্ডে গ্রিস অক্ষয় বিদ্যালয় মাঠে পৌর মহিলা লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে স্থানীয় কাউন্সিলর বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপির সহধর্মীনি নূর জাহান বেগম নাছরিন, বিশেষ অতিথি ছিলেন এমপির বড় মেয়ে নুসরাহাত জাহান ¯িœন্ধা হাজারী ও বড় ভাবী,ছোট ভাই আব্বাস হাজারী ও তনি বোন।
বিএনপিকে উদ্দেশ করে নিজাম উদ্দিন হাজারী বলেন, হত্যার রাজনীতি বন্ধ করুন। আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব অপরাজনীতি কখনও সফল হবে না। লন্ডন থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এসব রাজনীতি করবেন না। তিনি বলেন আশা করি এই ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও হবে। এই জনসভায় আমার পরিবারের অনেক সদস্য দেশের বাহির থেকে এসে উপস্থিত হয়েছেন। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে একটি ভোট ভিক্ষা দেবেন। পৌর মেয়রের নেতৃত্ব অনেক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। আগামী ৭ জানুয়ারি কেন্দ্র্রে এসে মূল্যবান ভোট দেওয়ার অনুরোধ করছি। কেউ জাল ভোট দেবেন না। আমি জাল ভোটে নয়, আপনাদের ভোটে এমপি হতে চাই আপনাদের মত মা বোনদের ভোটে। নিজাম উদ্দিন হাজারী বলেন, পৌরসভার নাগরিকের সকল সুযোগ সুবিধা নিশ্চিতে আমি সব সময় কাজ করেছি। কতটুকু করতে পেরেছি জানি না। আমি যদি নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সকলের এমপি হতে চাই। আমি যদি একটি স্কুল বা রাস্তা করি তাহলে সেখানে শুধু আওয়ামী লীগ নয়, বরং সকল দলমতের লোকজন তা ব্যবহার করবে। সকলের সাথে সমান আচরণ করতে চাই।

