আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকার পুুলিশ কর্মকর্তাকে ফেনীতে তলব
আদালত প্রতিনিধি
ফেনী-২ আসানের নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ায় ঢাকার উপ-পুলিশ কমিশনারকে তলব করেছেন দ্বাদশ জাতীয় সংসদ বির্বাচন ও নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ফেনীর যুগ্ন জেলা ও দায়রা জজ বেলাল উদ্দিন।
বিচারক আগামী ৫ জানুয়ারী বিকাল সাড়ে তিনটার মধ্যে উক্ত কর্মকর্তা বা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিরে জন্য নির্দেশ দিয়েছেন। এতে বলাহয় আপনি আচরণবিধি লঙ্ঘন করে ফেনী-২ আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠা এসপি পদমর্যাদার সেই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন আদালত। তাঁর নাম জসিম উদ্দিন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে উপকমিশনার (ডেভেলপমেন্ট) পদে কর্মরত আছেন।
বৃহস্পতিবার বিকালে ফেনী নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বেলাল উদ্দিন (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ আদেশ দেন। আদেশে বলা হয়, ‘আপনি বিগত ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামে নৌকার প্রার্থীর প্রচারণায় ফুলের মালা পরে অংশগ্রহণ করেছেন এবং ফুলের মালা পরিহিত অবস্থায় আপনার ছবি বিভিন্ন সংবাদপ্রত্রে প্রকাশিত হয়েছে, যা আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।’
বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের সাঁটলিপিকার রাজিব বণিক। তিনি বলেন,শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আদালতে সশরীর হাজির হয়ে কিংবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।
গত ২৫ ডিসেম্বর ফেনী-২ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ধরনের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সরকারি কর্মকর্তা হয়ে এভাবে কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন। তবে সংসদ সদস্য প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এই ছবি দুই মাস আগের বলে দাবি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহানপুর গ্রামে প্রচারণা চালাতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। সেখানে তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের পাশাপাশি ফুলের মালা পরা পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিনকে দেখা গেছে। তাঁর গ্রামের বাড়িও জাহানপুর গ্রামে।
