ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শহর প্রতিনিধি
ফেনী জেলার অন্যতম সাইক্লিং ও সামাজিক সংঘটন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর উদ্যোগে ৩১ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় ২য় ধাপে ফেনী গাজী ক্রস রোড জামেউল উলম শেহাবিয়া মাদ্রাসা ও এতিম খানায়, এতিম ছাত্র ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর সভাপতি জনাব আশরাফুল ইসলাম আবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও ফেনী পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব বাহার উদ্দিন বাহার এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল কালাম আজাদ সেলিম, মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাঃ সোলাইমান। এবং ফেনী স্টান্ট ওয়ারিয়র্স এর সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল ও ত্রান বিষয়ক সম্পাদক হাসিবুল হক ছায়েল ও অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগেও অত্র সংঘটন টির মাধ্যমে ভাসমান ও হতদরিদ্র দের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

