জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পদনা ছেড়েই উপজেলা নির্বাচন করতে পারবেন ইউপি চেয়ারম্যান: হাইকোর্ট 

বিশেষ প্রতিনিধি

বর্তমান পদে দায়িত্ব থেকে পদত্যাগ না করেই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করতে পারবে বলে আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। 

একই সঙ্গে পদত্যাগ করে ইউপি চেয়ারম্যানদের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটকারীর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, কুমিল্লার মাইজ খার ইউপি চেয়ারম্যান সেলিম প্রধান পদত্যাগ ছাড়াই চান্দিনা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আদালতের দ্বারস্ত হন। শুনানি শেষে আদালত তাঁকে মনোনয়ন দাখিলের অনুমতি দেন। 

এর আগে সিলেট ও কুষ্টিয়ায় দুইজন ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করলে তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে তারা উচ্চ আদালতে আসলে গত ২৩ এপ্রিল ইসির সিদ্ধান্ত বাতিল করে রুলসহ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। 

নির্বাচন কমিশন এই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ২৯ এপ্রিল হাইকোর্টের আদেশ স্থগিত করেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *