পরশুরামে বাবার হাতে ধর্ষণের শিকার ১৪ বছরের মেয়ে।
গাজী মাসুদ রানা
ফেনীর পরশুরামে বাবার বিরুদ্ধে ১৪বছরের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভোক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে পরশুরাম থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেন (৪২)কে গ্রেফতার করে পরশুরাম মডেল থানার পুলিশ। অভিযুক্ত মো: ইসমাইল হোসেন (৪২) পরশুরাম পৌর এলাকার বাউরপাথর গ্রামের উত্তর পাড়ার আবুল কালামের ছেলে।
এদিকে লম্পট ইসমাইল দৈনিক এবেলা কে বলেন তার স্ত্রী গত ৫মাস তাকে এড়িয়ে চলার কারনে কোন উপায় নাদেখে এমন পশুর মত কাজ করেছেন।
মামলার এজহার সুত্রে জানা যায় বুধবার (১০জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে কিশোরী তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন এসময় তার বাবা অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেন মেয়ের কক্ষে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে তাঁর মা মোমেনা আক্তার মেয়ের কক্ষে গিয়ে দেখেন মেয়ে কান্নাকাটি করছে। কারণ জিজ্ঞাসা করলে মেয়ে তার মাকে ঘটনার বর্ননা দেন। মেয়ে তার মাকে আরো জানায়, তার বাবা অভিযুক্ত মো: ইসমাইল হোসেন এর আগেও (১১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে তাকে জোর পুর্বক ধর্ষণ করে। ভোক্তভোগী কিশোরীর মা মোমেনা আক্তার বলেন, আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে ছাত্রী। তাঁর স্বামী একজন দুশ্চরিত্র ও লম্পট প্রকৃতির লোক আমি বাড়ীতে না থাকলে তার বাবা অভিযুক্ত মো: ইসমাইল হোসেন প্রায় সময় আমার মেয়ের শরীরে হাত দিত। লোক লজ্জার ভয়ে মেয়ে কাউকে কিছু বলে নাই। গতকাল আমি আমার কক্ষে ঘুমিয়ে পড়লে আমার স্বামী আমার মেয়ের কক্ষে ঢুকে ধর্ষনের উদ্দেশ্যে মেয়েকে জরিয়ে ধরে। আমার মেয়ে তার বাবা অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেন কে ধাক্কা দিয়ে তাৎক্ষনিক আমার কক্ষে এসে কান্নাকাটি করতে থাকে। আমার মেয়ের কান্নাকাটির শব্দ শুনে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে আমাকে জানায় তার বাবা অভিযুক্ত মো: ইসমাইল হোসেন তাকে গত ১১ নভেম্বর রাতে জোর পুর্বক ধর্ষণ করে। ভোক্তভোগীর মা মামলার বাদী মোমেনা আক্তার বলেন (১১ই নভেম্বর) ঐ দিন আমি মেয়েকে বাড়ীতে রেখে আমার বাবার বাড়িতে বেড়াতে যাই। মেয়েকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে তার বাবা অভিযুক্ত মো: ইসমাইল হোসেন। তিনি আরো বলেন একই ভাবে গতকালও মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তাৎক্ষণিক তাকে ঘরের ভিতর আটক করে বিষয়টি স্থানীয় কমিশনার খুরশিদ আলম ও সমাজ সভাপতি মীর আহাম্মদ সহ স্থানীয় লোকজন কে জানাই। তারা ঘটনাস্থলে এসে তাকে মারধর করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মেয়ের বাবা অভিযুক্ত মো: ইসমাইল হোসেন কে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন খান জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্ত মো: ইসমাইল হোসেন কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

