জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

মুক্তিযোদ্ধো পরিবারের সম্পদ দখলের সহযোগিতা করায় সোনাগাজী মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

সিনিয়র প্রতিনিধি

ফেনীর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধোর সম্পদ দখলের সহযোগিতা করায় সোনাগাজী মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগটি তদন্ত করছেন সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন। সোমবার সকালে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগকারী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এতেশামুল হক লিখিত সাক্ষ্য প্রদান করেন ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। তিনি গত ২৪ এপ্রিল পুলিশ সুপার কাছে সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহম্মদ ও এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশ সুপার জাকির হাসান পিপিএম সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইনকে তদন্ত করতে নির্দেশ দেন।
এদিকে সোমবার দুপুরে বামাস সভাপতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাটের ছবি উপস্থাপন করলে ফেনী পরিবেশ আদালতের বিচারক সিনিয়ার জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ উদ্দিন মুক্তিযোদ্ধোর পুকুরটি ভরাট কাজ বন্ধকরতে আদালত থেকে জরুরী সাইন বোর্ড স্থাপনের আদেশ দিয়েছেন।
সূত্রে জানা যায় স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগের বিভাগীর প্রকল্প কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৬ সালে বীরমুক্তিযেদ্ধা গোলাম মাওলার জায়গার উপর সরকারি টাকায় একটি কিন্ডার গার্ডেন স্কুল স্থাপন করেন। বর্তমানে স্কুলের ৫ শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী ১৩জন। ২০২৩-২৪ অর্থবছরে উক্ত কর্মকর্তা সোনাগাজী সদর ইউনিয়ন থেকে ২লাখ, জেলা পরিষদ থেকে ১০ লাখ ও এলজিইডি থেকে প্রায় কোটি টাকার প্রকল্প কাজ শুরু করেন। এদিকে ভূমি রক্ষা করতে মুক্তিযোদ্ধার পরিবারটি সোনাগাজীর সহকারী জজ আদালতে অভিযোগ করে মামলা দায়ের করেন। আদালত বিরোধপূর্ণ জায়গার উপর কাজ বন্ধ করতে আদেশ দেন। এদিকে পুকুর ভরাটের অভিযোগে ২৪ এপ্রিল ফেনী পরিবেশ আদালতে মামলা করেন ফেনী জেলা বামাস সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু। আদালত ফেনী পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক শওকত আরা কলিকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর তাদের বরাবরে নোটিশ প্রেরণ করলে অভিযুক্তরা নোটিশ গ্রহন না করে পুকুর টি বৃহত অংশ ভরাট করে নেয়। সোমবার বামাস সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাটের ছবি উপস্থাপন করলে পরিবেশ আদালতের বিচারক সিনিয়ার জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ উদ্দিন পুকুরটি ভরাটের সকল কার্যক্রম বন্দ করে নোটিশ সাটানোর আদেশ দেন বলে জানান বিচার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।
এদিকে সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন এ স্থানে সরকার কেন অর্থ বরাদ্ধ দিচ্ছে তা আমার জানানেই। এ উপজেলার কোথাও আর কোন স্কুলের প্রয়োজন নেই। ১ কিলোমিটারের মধ্যে দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়েও এখন শিক্ষার্থী পাচ্ছেনা। আমি বাধ্যহয়ে নতুন স্কুলের জন্য চিঠি দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *