জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজীতে সাংবাদিকদের সাথে তৃনমূল বিএনপি প্রার্থীর মতবিনিময়

ফুলগাজী প্রতিনিধি

ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন তৃনমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ মার্কার প্রার্থী মোঃ শাহজাহান সাজু। ১লা জানুয়ারি স্থানীয় একটি রেষ্টুরেন্টে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোটারদের উদ্দেশ্য প্রার্থী শাহজাহান শাজু বলেন, আমি বিশ্বাস করি এ জনপদের ৯৩ শতাংশ মানুষ তৃনমুল বিএনপিকে সাপোর্ট করে। তারা আগামী নির্বাচনে আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে। মতবিনিময় সভার শুরুতে শাহজাহান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে জুলম নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেন। তিনি তার দ্রুত মুক্তি কামনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শাহজাহান শাজু বলেন, বিএনপির প্রথম শ্রেনীর নেতাকর্মীরা ব্যতিত সাধারন হাজার হাজার সমর্থকদের সাড়া তিনি পাচ্ছেন। নির্বাচনে কোন কারচুপি না হলে তিনি নির্বাচিত হবেন বলে দৃঢ় বিশ্বাস ব্যাক্ত করেন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক এবেলা প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু, দৈনিক ষ্টার লাইন পত্রিকার ফুলগাজী প্রতিনিধি কবির আহম্মদ নাছির, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, যায়যায়দিন প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ফেনীর সময় প্রতিনিধি সাইদ হোসেন সাহেদ, দৈনিক আমার ফেনী প্রতিনিধি জামাল উদ্দিন সজিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *