জাতীয়প্রচ্ছদসর্বশেষসারাদেশ

প্রিয় রতন ভাইয়ের মৃত্যুরতে দৈনিক এবেলার শোক

বিশেষ প্রতিনিধি

ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি দৈনিক সমকাল এর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক শাহজালাল রতন বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাত ৮টার দিকে কুমিল্লা ট্রমা সেন্টার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়বেটিস, কিডনী ও ফুসফুস ক্যান্সারজনিত রোগে ভ‚গছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও একমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফেনী একজন কলম সৈনিককে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।

ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শাহজালাল রতনের মৃত্যুতে ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক এবেলার সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশন প্রতিনিধি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক এমএ জাফরসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *