জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

রুকন সম্মেলন – এদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল জামাত

এতেশামুলহক বিপ্লব

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার এক রুকন সম্মেলন সোমবার বিকেলে শহরের দারুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়।

সদর আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান,জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী এড.জামাল উদ্দিন, আবু ইউসুফ ও ইন্জিনিয়ার ফখরুদ্দিন, শিবিরের সভাপতি ইমাম হোসে, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া আগষ্ট বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে অপশাসন ও দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন, ইনসাফপূর্ন, তারুন্য সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হ‌ওয়ার আহবান জানান। তিনি বলেন, জামায়াত দেশ ও জাতির স্বার্থে সব সময় দায়িত্বশীল আচরন করে এসেছে। কিন্তু আমরা এদেশে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল। স্বাধীনতার পর আমাদেরকে দুদফা নিষিদ্ধ করা হয়। তারপরও আমরা বরাবর পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি। জেলা আমীর মাওলানা আবদুল হান্নান বলেন, বৈষম্য ও অপশাসনের কবর রচনা করে একটি ইনসাফপূর্ন রাষ্ট্র কায়েম করতে হবে।সেই সাথে আধিপত্যবাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

দেশের মানুষ ৫আগষ্ট স্বৈরাচারকে উৎখাত করেছে।এখন দেশে গনতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণ ভাবে মুক্ত করতে আর ইসলামী আদর্শের ভিত্তিতে প্রয়োজন আরেকটি বিপ্লব যা এজাতির ভবিষ্যত রচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *