জাতীয়রাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর ৮ গণহত্যার বিচারকাজে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন মামলার আইনজীবী এড.মেজবা

বিশেষ প্রতিনিধি

ফেনীর ৮ গনহত্যার বিচারকাজে সহযোগিতা চাইলেন মামলার আইনজীবী। পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেছেন, গত ৪ আগস্ট মহিপালে নারকীয় গণহত্যায় কারী অস্ত্রধারী, অর্থ যোগানদাতা, নির্দেশদাতা সবার নাম উঠে আসছে।

গ্রেফতার হওয়া আসামীরা ১৬৪ ধারা জবানবন্দিতে একে একে আদালতে ঘটনার বর্ণনা তুলে ধরছেন। এক্ষেত্রে কোন হত্যাকারিই রেহাই পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ৮টি হত্যা মামলা বিনা ফিতে চালাচ্ছি। একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য গণমাধ্যম সহ সম্মিলিতভাবে কাজ করার আহবান জাননা তিনি। তিনি বলেন, গণহত্যায় জড়িতদের যত বেশি নাম বেরিয়ে আসছে তত ষড়যন্ত্র হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। আমার বিরুদ্ধেও বদনাম রটানো হচ্ছে। তিনি বলেন, যতই চক্রান্ত হোক, কোনভাবে বিচারকাজ ব্যাহত করা যাবেনা। মামলাগুলো পরিচালনায় বিচার বিভাগ, পুলিশ বিভাগ, আইনজীবী সবার ভূমিকা রয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরো বলেন, অনেক বৈধ অস্ত্রও এ গণহত্যায় ব্যবহার হয়েছে বলে আমরা জেনেছি। ইতিমধ্যে জমাকৃত বৈধ অস্ত্রসমূহ ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে কার কার অস্ত্র এখানে ব্যবহার হয়েছে তার প্রমাণও পাওয়া যাবে। রোববার শহরের একটি চাইনীজ রেষ্ট রেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেজবাহ উদ্দিন। 

সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবও উপস্থিত ছিলেন। হত্যাকান্ড সহ অতীতের অনিয়ম-দুর্নীতি উম্মোচনে সাংবাদিকদের ভূমিকা প্রত্যাশা করেন তিনি। বিপ্লব বলেন, বিএনপি গণাতান্ত্রিক দল। এ দলে গণতন্ত্রের চর্চা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রপরিচালনা করবে বলে উল্লেখ করেন বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *