সোনাগাজীতে ইউপিএল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের ইউনাইটেড প্রিমিয়ার লীগের ৫ম আসরের টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে চরসাহাভিকারী সংলগ্ন মাঠে ইউপিএল খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক চরদরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেদায়েত উল্যাহ সোহাগের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ইব্রাহিম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমদ বেলাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সরোয়ার দুলাল, স্থানীয় সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দিন মানিক, নুর আলম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মাহির একাদশ ও সিয়াম একাদশ অংশগ্রহণ করে ২-২ গোলে সমতা করে। সিয়াম একদশের খেলোয়াড় রিমন ২টি গোল করায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়। টুর্নামেন্টনে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সদস্যরা ৪টি টিমে বিভক্ত হয়ে অংশ নিচ্ছেন বলে জানায় আয়োজক কমিটি।

