জুলাই শহীদদের স্মরণে ফেনীতে শ্রদ্ধাঞ্জলি
শহর প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, ফেনীর উদ্যোগে ফেনী পৌরসভার অর্থায়নে নির্মিত ট্রাংক রোডস্থ সাবেক মুক্তবাজারে অবস্থিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও ফেনী জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক জনাব দিদারুল আলম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী জেলা পুলিশ সুপার, ফেনীর সিভিল সার্জন, জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, সদর সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা খানম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধারা।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানিয়ে তাঁদের স্মৃতি চিরস্মরণীয় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
