অন্যান্যআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিশিক্ষাসর্বশেষসারাদেশ

ফেনী থানা পুলিশের বিশেষ অভিযানে কোচিং সেন্টার থেকে ১৬৫ পিস ইয়াবাসহ আটক ২

মো : মাসুদ

ফেনী মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাষ্টার পাড়ার একটি কোচিং সেন্টার থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক আসামির নাম উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোতাহের হোসেন, এসআই (নিরস্ত্র) মোনেম শাহরিয়া চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) অনুপ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মমতাজুল হক চৌধুরী ম্যানসনের দ্বিতীয় তলা থেকে আকবর হোসেন সানি চৌধুরী (২৭) ও খোরশেদ আলম (৩৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য গুলো বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনায় পলাতক বহু মামলার আসামি সোহেল প্রকাশ কালু (৪০) এবং রহমান হোসেন (৪৫) নামে আরও দুইজনের সহযোগিতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূলে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত ফেনী গড়তে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *