জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরামে ঘরের ভিটার মাটি কাটার চাঁদা, হামলায় আহত ৩

মাসুদ রানা পরশুরাম

পরশুরামে নিজ মালিকীয় জমির মাটি কাটতে চাঁদা না দেয়ায় চার জনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত একজনকে পরশুরাম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার মির্জানগর ইউনিয়নের নোয়াপুর গ্রামে রবিবার সন্ধ্যায় ছানু মিয়ার ছেলে বাহার মিয়া (৪০) নিজ ঘরের ভিটার মাটি ট্রলি নিজ মালিকানাধীন জমি থেকে মাটি কাটতে গেলে তার কাছে স্থানীয় বাবলু, তানভীর, ইউনুছ ও মজু মিয়া ট্রলিপতি ১শ টাকা করে চাঁদা দাবি করেন বলে তিনি অভিযোগ করেন।চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ও তাঁর সাথে ট্রলির দুই হেলপার আবুল খায়েরের ছেলে আবদুর রহিম(৩২) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে আলমগীর (২৭)কে মারধর করা হয়। আহত বাহার মিয়াকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মজু মিয়া জানান, বাহার মিয়া পূর্বে ট্রলি প্রতি ৫০ টাকা দরে মাটি নিতো। বাহার মিয়া পরে ৭০ টাকা দরে অন্যত্র থেকে মাটি নেওয়ার খবর পেয়ে বাহার মিয়াকে তার কাছ থেকে ৭০ টাকা মাটি নেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে বাক বিতন্ডা হয়। চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে রবিবার দুপুর ১২ টার দিকে নোয়াপুর গ্রামের মো মাসুদ নিজের জমিতে মাটি কাটতে তাঁকেও মারধর করার অভিযোগ করেছেন তিনি।

বাহার উদ্দিন বাদী হয়ে পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে তানভীর আহমেদ(২৬), নোয়াপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বাবলু মিয়া(২৭), দুর্গাপুর গ্রামের বাহার মিয়া ছেলে ইউনুছ মিয়া(৪০), ও একই গ্রামের নুর আহমদের ছেলে মজু(৩০) কে বিবাদী করে পরশুরাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পরশুরাম মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো নুরুল হাকিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *