জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

পরশুরাম থানার পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বিশেষ প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে ফেনীর পরশুরাম মডেল থানার এক এসআই ও এক নারী কনস্টেবল সহ ছয় জনের বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা করেছেন লাকি আক্তার নামের এক নারী।
লাকী আক্তার পরশুরাম পৌর এলাকার বাউরখুমা গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।

রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরশুরাম থানায় কর্মরত এসআই মোয়াজ্জেম হোসেন(৫০) ও কনস্টেবল শেফালী(৩০) আক্তার সহ ছয় জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ৩৭৯,৩২৩,৩৫৪,১৪৩,৫০৬ ধারায় এই মামলা দায়ের করেন লাকী আক্তার।
মামলার অপর আসামীরা হলেন, একই এলাকার মোঃ-হালিম(১৯), মোঃ- মামুন(২৬), মোঃ করিম(৬০), মোঃ- শাবলু(৩০)।

মামলার আরজিতে বলা হয় ৩১ ডিসেম্বর সন্ধ্যায় বাদীর বাড়িতে গিয়ে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানের তল্লাশি চালায়। এরপর বাড়িতে কোন মাদক না পেয়েও লাকি আক্তারের মেয়ের জামাতা ও তার ছেলেকে ধরে নিয়ে মাদক মামলায় আসামি করে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *