জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফুলগাজী উপজেলার সংখ্যালঘু সম্পদায়ের সাথে নির্বাচনী পথসভায় আলাউদ্দিন নাসিম

এখন থেকে কোন লোক ভারতে যেতে যাতে না হয় আমি সকল ব্যবস্থা কররো


বিশেষ প্রতিনিধিঃ
আমার কখনো আপোস করার প্রয়োজন হবে না। আমি মাথা নত করে থাকবো না। জনপ্রতিনিধিদের কে বলেদিয়েছি যা করেছেন তা আর করা চলবে না। এখন থেকে প্রতি সাপ্তাহে আমি এলাকায় আসবো। ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় নিয়মিত আসবো। তিন উপজেলায় আমার ৩টি অফিস থাকবে। এ অঞ্চলে কোন অন্যায় চলবে না।
মঙ্গলবার বিকালে ফুলগাজী উপজেলার জগ্ননাথ বাড়ী মন্দির প্রাঙ্গনে ফুলগাজী উপজেলার সংখ্যালঘু সম্পদায়ের সাথে এক মত নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


তিনি বলেন এ অঞ্চল থেকে কোন লোক কমতে দেওয়া যাবে না। আমার বাড়ীর পাশের অনেক বাড়ী এখন শূন্য পড়ে আছে। তারা ভারতে চলে গেছে। এখন থেকে কোন লোক ভারতে যেতে যাতে না হয় আমি সকল ব্যবস্থা কররো। আপনাদের সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব আমার উপর দিয়েদিন। আমি আগামী ৫ ছরের জন্য দায়িত্ব নিতে চাই। তাই আপনারা ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে দয়া করে আমাকে একটি ভোট দিবেন। আমার বিপক্ষে ভোট দিলেও কারও কিছু করার থাকবে না। আমি আপনাদের কাছে আসবো। বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নান্দনিক মানবিক স্মার্ট ফেনী ১ গড়তে পাশে থাকুন আস্থা রাখুন। আমি ফেনী-১ নির্বাচনী আসনের প্রতিটি গ্রামে গ্রামে গিয়েছি। গ্রামের সকল সমস্য দেখেছি। উপজেলার এবং আগামী ০৭ জানুয়ারি ২০২৪, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনার জন্য ৭তারিখ সকালে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে থাকবেন।

ফেনী-১ আসনের জনগন আমার পরিবারের সদস্য। আমি জাল ভোটে এমপি নির্বাচিত হতে চাইনা। আপনারা আগামী ৭ তারিখ কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই আপনাদের বন্ধু তাই এই আবদার আমি আপনাদের প্রতি করতে পারি। আপনারা আমাকে অনুমতি দিয়েছেন তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনাদের জন্য নৌকা এনেছি। নৌকার দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। নৌকা বিজয়ী করার দায়িত্ব আপনাদের। আর উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন, নিরাপত্তা নিশ্চিত করা এবং সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য।
পথ সভায় বক্তব্য এ কথা বলেন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান কেন্দ্রিয় কমিটির সভাপতি সাবেক রাষ্ট্র দ্রুত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। এতে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা ও ফুলগাজী জগ্নানাথ মন্দির সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৌদ্য। ফেনী জেলা হিন্দু হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার,ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *