Uncategorized

সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন হলো আর রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা

মির্জা নাদিম
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী সংলগ্ন পাঞ্জুখান সড়কের পাশে জেদ্দা কটেজে শনিবার (১১ জানুয়ারী) সকাল নয় টায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হলো আর রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা রেদওয়ানুল্লাহ রাইয়্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র ইংরেজি প্রভাষক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইসহাক আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে মারুফ বিল্লার মনোমুগ্ধকর উপস্থাপনের মধ্যে দিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন বাংলাদেশের অন্যতম সুরকার বিশিষ্ট শিল্পী এডভোকেট রোকনুজ্জান সহ ইসলামিক অঙ্গনের গুণীশিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জনাব ইসহাক আলী বলেন, আর রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মাওলানা রেদওয়ান উল্লাহ রাইয়্যান বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলারস। তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে এখান থেকেই বড় বড় ইসলামিক স্কলারস তৈরি হবে দ্বীনের খেদমতে। আর রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এবং যে কাঠামোতে পাঠদান পরিচালিত হবে তা অত্যন্ত সুন্দর এবং সৃজনশীল প্রক্রিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হোসেন, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিরাজ হোসাইন।

সভাপতির বক্তব্যে মাওলানা রেদওয়ান উল্লাহ রাইয়্যান বলেন, একজন শিক্ষার্থীকে বিশ্বমানের ইসলামিক স্কলারস হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকে হিফয, নুরানি,আরবী, ইংরেজি, বাংলা সহ সকল বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলার চেষ্টা প্রচেষ্টা চলমান থাকবে আর রাইয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়।
তিনি আরো বলেন, আমরা পড়াশোনার পাশাপাশি নীতি নৈতিকতা সহ কালচারাল বিষয়ে সমান ভাবে গুরুত্ব দিয়ে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *