জা.বি ছাত্রদলের সদস্য হলেন পরশুরামের ছেলে সাব্বির
পরশুরাম প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মনোনীত হয়েছেন পরশুরামের ছেলে সাব্বির হোসাইন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সাব্বির হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের ম্যানেজার বাড়ির দেলোয়ার হোসেনের কনিষ্ঠ ছেলে।
সাব্বির হোসেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে হামলা ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

