ফেনী ফুলগাজীতে ১৬৯ বস্তা ভারতীয়চোরাই চিনি জব্দ, আটক-১
মফিজুর রহমান
ফেনীর ফুলগাজীতে ১৬৯ বস্তায় ৮ হাজার ১’শ কেজী ভারতীয় চোরাই চিনি সহ একজনকে জব্দ আটক করেছে পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর ইউনিয়ন পরিষদের পাশের হাসান পুর এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে এসব চোরাই চিনি জব্দ করা হয়।
এসময় মামুন মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে আরো দু’জন পালিয়ে যায়। পুলিশ জানায়, বিভিন্ন সময় সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করা এসব চিনি ভবনটিতে মজুদ করা হয়েছিলো। স্থানীয়রা বলছেন, এই ঘরে মাছের খাবার মজুদ রাখা হতো বলে তারা জানতেন। এখানে যে অবৈধ চিনির ব্যবসা চলতো তা তারা জানতো না।
ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এ চোরাই পণ্য জব্দ করে। আটককৃত চোরাই পণ্যের আনুমানিক বাজার প্রায় ১০ লাখ টাকা। মফিজুর রহমান ফেনী

