ফেনীতে সড়ক ও সেতুমন্ত্রীর জন্মদিন পালন
শহর প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন।
সোমবার ৭১তম জন্মদিন উদ্যাপন করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের দক্ষিণ সহদেবপুর নতুন (গ্রীনহাউজ) বাড়িতে জন্মদিন উদ্যাপন করেন ওবায়দুল কাদের।
তিন দিন নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনে প্রচার শেষে রোববার নিজাম হাজারীর বাড়িতে রাত্রিযাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

