ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে পরশুরামে বিএনপির বিজয় র্যালী ও আলোচনা সভা
গাজী মাসুদ রানা
৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভূত্থানের বর্ষপূর্তিতে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫আগস্ট মঙ্গলবার সকালে ষ্টেশন রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, আবুল খায়ের লিটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিছফাকুছ ছামাদ রনি, নুরুল আফসার চৌধুরী কমল। জেলা ছাত্রদলের সহ সম্পাদক মনির সম্রাট, সহ দপ্তর সম্পাদক আবু তালেব রিপন। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ডাক্তার শফিকুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ তারেক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবু প্রমুখ। বিজয় মিছিল ও আলোচনা সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, তাঁতীদলসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন

