জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলন

শহর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের এক কর্মী সম্মেলন গতকাল সোমবার বিকেলে শহরের গাজীক্রস রোড তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমীর মোঃ নুরুন্নবীর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী
আবদুল হান্নানের সন্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে প্রধান বক্তা ছিলেন জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী আনম আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসান,শহর সহকারী সেক্রেটারী মিজানুর রহমান ও আরফান উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, জামায়াত বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য জামায়াত একদল সৎ যোগ্য সুনাগরিক তৈরীর কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিগত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী জামায়াতের উপর সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *