ফেনীতে ৫ হাজার মন্ডপে সরস্বতী পূজা পালন
বিশেষ প্রতিনিধি
বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতি বছরের মতো মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে অগণিত ভক্তবৃন্দ।
দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ এই মন্ত্রগু উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান।
সোমবার, ৩ ফেব্রুয়ারি বিকেলে সরস্বতী পূজা উপলক্ষে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পূজাটি পালিত হয়েছে। এতেই ইনস্টিটিউটের প্রায় ৪ শতাধক শিক্ষার্থী অভিভাবক ও পরিবারের সদস্যরা অংশনিয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে ফেনী পৌরসভার সুলতানপুরে বিদ্যাভুবন আলোময়ী পূজা প্রাঙ্গনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী।
বিদ্যাভুবন আলোময়ী’র উদ্যোক্তা সাংবাদিক সুরঞ্জিত নাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জ্ঞানলোকে উদ্ভাসিত হয়ে প্রতিটি মানুষ অসাম্প্রদায়িকতা, অজ্ঞানতার অন্ধকার, কূপমুণ্ডকতা আর অকল্যাণকর সকল বাধা পেরিয়ে একটি উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। পরে সমাজের অবহেলিত মানুষের মাঝে কম্বল বিতরণ।
জেলার প্রায় ৫ হাজার পূজামণ্ডপে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

