গাজীপুরে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিচার ও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী “March for Justice” কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে গাছা কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (৬ ফেব্রুয়ারি) এ কর্মসূচির অংশ হিসেবে গাছা কলেজে স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রদল নেতা এস এম মমিনুর রহমান কলেজ অধ্যক্ষের প্রতি অনুরোধ জানান, যদি ছাত্র জনতা হত্যার ঘটনায় জড়িত কোনো অপরাধী এখনও গাছা কলেজে অধ্যয়ন করে, তবে তাদের বিচারের আওতায় আনতে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।
এ সময় গাছা থানা ছাত্রদল ও গাছা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
