অন্যান্যজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনীর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা

বিশেষ প্রতিনিধি


বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনী জেলার উদ্যোগে রোববার বিকেলে শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী নুর মোহাম্মদ রেদ‌ওয়ানের সন্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও প্রধান আলোচক ছিলেন অপর উপদেষ্টা মুফতি আবদুল হান্নান।আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিযাম উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যক্ষ এম.একরামুল হক ভূঁইয়া, শিক্ষক নেতা অধ্যাপক শিহাব উদ্দিন, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামী।
প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,
শিক্ষকতা একটি মহান পেশা।জাতি গঠনের কারিগর। সঠিক ভাবে দায়িত্ব পালন করলে আদালতে আখেরাতে পরিত্রান পাওয়ার উচিলা হতে পারে।রাসুল স কে শিক্ষক হিসেবে প্রেরন করা হয়েছে। ভবিষ্যত প্রজন্ম যেন সৎ,যোগ্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে সে জন্য কাজ করতে হবে।
ফেডারেশন শিক্ষকদের ন্যায্য দাবী দাওয়া আদায়ে সচেষ্ট রয়েছে।
মুফতি আবদুল হান্নান বলেন,মহান পেশা শিক্ষকতাকে ব্যবসায় পরিনত করা হচ্ছে। শ্রেণী কার্যক্রমের সময় অন্য কাজে ব্যস্ত থাকলে শিক্ষার্থীদের হক নষ্ট হবে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *