Uncategorized

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ছাত্রদল নেতা এস এম মুমিনুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি : মির্জা নাদিম
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে লুৎফুজ্জামান বাবর নিজ এলাকার দিকে রওনা হলে গাজীপুর বড়বাড়ি এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিক উল্লাহ খান, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আদিল মাহমুদ, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য গোলাম রাব্বানী নাজমুল, গাছা থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন বলেন, “বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী দল (বিএনপি) অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান না ঘটে, সেজন্য গাজীপুর মহানগর ছাত্রদল সর্বদা সজাগ থাকবে। ইনশাআল্লাহ।”

এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *