Uncategorized

সফিউদ্দিন সরকার একাডেমিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার

টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এবং কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও নবগঠিত গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সাথে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল (২৪ মার্চ) বিকালে একাডেমির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার।আরো উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এবং কলেজ অধ্যক্ষ মো মনিরুজ্জামানসহ সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
এ সময় প্রধান অতিথি মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা করে। এবং নবগঠিত কমিটির সভাপতি বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *