Uncategorized

জামায়াত ইসলামী’র উদ্যোগে গাজীপুরে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা জামায়াতে আমীর মো. আলাউদ্দিন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ও ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমানসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সিয়াম সাধনার মাসে তাকওয়ার গুণাবলী অর্জনের মাধ্যম দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে সকলকেই ইসলামী অনুশাসন মেনে চলার দিকে আহ্বান জানাতে হবে।

ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *