আলহাজ্ব সোলাইমান আকন-এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আলহাজ্ব সোলাইমান আকন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। এই পবিত্র দিনে আমি সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং মানবতার কল্যাণে কাজ করি।”
আলহাজ্ব সোলাইমান আকন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই, বি, ডব্লিউ, এফ) সভাপতি ও আলহাজ্ব বেলায়েত হোসেন আকন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
