অর্থনীতিজাতীয়তথ্যপ্রযুক্তিপ্রচ্ছদসর্বশেষসারাদেশ

ফেনী-পরশুরাম সড়কে নতুন ভাড়া নির্ধারণ, নগর সমন্বয় কমিটির সভা

গাজী মাসুদ রানা

পরশুরাম পৌরসভায় নগর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিএনজি ভাড়া বৃদ্ধির দাবির প্রেক্ষিতে চালক ও মালিকদের সাথে বৈঠকে ফেনী-পরশুরাম সড়কে ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।
পরশুরাম- বক্সমাহমুদের ভাড়া ২০ টাকা থেকে ২৫ টাকা করা হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আরিফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পৌরসভা জামায়াতের আমীর মো মোস্তফা, পৌরসভার সহকারী ইন্জিনিয়ার মোহাম্মদ আবদুল আলিম, পৌরসভার ওয়াটার ইন্জিনিয়ার তানভীর আহমেদ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন, সাংবাদিক গাজী মাসুদ রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান, ছাত্র প্রতিনিধি আবদুল কাদের মিনার, নাহিদ রাব্বি, আবদুল হাকিম জয়, শামছুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু. খুরশিদ আলম,রুপায়ন কুমার সাহা সিএনজি চালক মো সোহেল প্রমুখ।
সভার সিদ্ধান্ত ক্রমে ২৭টি রোডের নিন্মের ভাড়ার তালিকা অনুযায়ী জনপ্রতি পরশুরাম-ফেনী ও উপজেলার বিভিন্ন সড়কের সিএনজি ভাড়ার প্রদানের জন্য অনুরোধ করা হয়।
পরশুরাম থেকে ফেনী সড়কে পূর্বের ভাড়া ৪০টাকা বর্তমান ভাড়া ৪৫টাকা, পরশুরাম থেকে ফুলগাজী ১৫টাকা, পরশুরাম থেকে মুন্সিরহাট ২০টাকা, পরশুরাম থেকে গুথুমা চৌধুরী বাজার ২০টাকা, পরশুরাম থেকে গুথুমা চৌমুড়ী ১৫টাকা, পরশুরাম থেকে বেড়াবাড়িয়া ১৫টাকা, পরশুরাম থেকে বিলোনিয়া ১০টাকা, পরশুরাম থেকে বাউরপাথর বৈদ্যের বাজার ১৫টাকা, পরশুরাম থেকে বাঁশপদুয়া ১৫টাকা, পরশুরাম থেকে চিথলিয়া ১০টাকা, পরশুরাম থেকে তুলাতলি/সবার বাজার ২০টাকা, পরশুরাম থেকে তুলাতলি হয়ে নিজকালিকাপুর ২৫টাকা, পরশুরাম থেকে বটতলি বাজার২০টাকা, পরশুরাম থেকে পশ্চিম সাহেব নগর ২০টাকা, পরশুরাম থেকে পূর্ব সাহেব নগর ১০টাকা, পরশুরাম থেকে গদানগর ১৫টাকা, পরশুরাম থেকে কালিবাজার ১৫টাকা, পরশুরাম থেকে ধনিকুন্ডা ২০টাকা, পরশুরাম থেকে চন্দনা ৩৫টাকা, পরশুরাম থেকে শালধর বাজার ২৫টাকা, পরশুরাম থেকে রাজষপুর বাজার ৩০টাকা, পরশুরাম থেকে রাঙ্গামাটিয়া ৩০টাকা, পরশুরাম থেকে মির্জানগর/ মেলাঘর ২৫টাকা, পরশুরাম থেকে খন্ডলহাই ১৫টাকা, পরশুরাম থেকে বক্সমাহমুদ পূর্বের ভাড়া ২০ টাকা বর্তমান ভাড়া ২৫টাকা, পরশুরাম থেকে কাউতলি ২০টাকা এবং পরশুরাম থেকে মানগাজী /নরনিয়া ৩০টাকা। সভায় আরো উল্লেখ করা হয় রাত্রিকালীন ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাড়তি কোনো ভাড়া নিতে পারবে না এবং ফেনী সদর হাসপাতাল মোড় থেকে রাত ৯ঘটিকা পর্যন্ত পরশুরাম ফেনী সড়কে যাত্রীদের সুবিধার্থে সিএনজি গাড়ী গুলো রাখতে হবে এবং নির্ধারিত ভাড়ার বাহিরে কোন অতিরিক্ত ভাড়া নিতে পারবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *