পরশুরামে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
মাসুদ রানা
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে আবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী-১ এর বিএনপির সাংগঠনিক সমন্বক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু।
গতকাল ২০শে আগস্ট মঙ্গলবার বিকাল ৩টায় ফেনীর পরশুরামে দক্ষিণ বাজার রেলগেইট এ
উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মাহবুর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কুদ্দুস মজুমদার, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউল্লাহ কায়সার সাব্বির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খোন্দকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল আলিম মাকসুদ, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহবায়ক মিসফাকু সামাদ রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক পাপরুল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রফিকুল আলম মজনু বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের নিপিড়ন নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠে ছিলো। আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে পরশুরামে বিএনপি নেতাকর্মীরা পরিবার পরিজন নিয়ে বাড়ীতে থাকতে পারেনি, এই পরশুরামের মাটিতে কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবেনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ফেনী -১আসন থেকে এমপি নির্বাচিত করে আবারও দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে বিএনপির সকল নেতাকর্মীদের একসাথে কাজ করার আহবান জানান এবং সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।

