অর্থনীতিক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

ফেনীর জলাবদ্ধতা নিরসনে খাল-নালা-ফুটপাত পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন

গোলাম এতেশামুল হক বিপ্লব


ফেনী প্রতিনিধি ঃ আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে ফেনীর জলাবদ্ধতা নিরসনে ফুটপাত ও খালগুলো পুনরুদ্ধারের দাবীতে ফেনীর শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় এডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে লায়ন মোর্শেদ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি উদ্বোধন করেন মাহবুবুল হক পেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক ইমনুল হক ইমন। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবা উদ্দিন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ বরাত, হেফাজত ইসলাম বাংলাদেশ এর জেলা সেক্রেটারি ওমর ফারুক, এ পিপি এডভোকেট মেজবা উদ্দিন মোর্শেদ, জাসদ জেলা সেক্রেটারী এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, এবি পার্টির ফেনী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস এর ফেনীর সাবেক সভাপতি মিল্লাত, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মায়ন পাটোয়ারী, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব রেজাউল করিম সুজন , সংস্কারবাদী পার্টি জেলা সমন্বয়কারি অধ্যাপক সৈয়দ হাবিবুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস ফেনী জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমাদ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম। সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম,সদস্য আব্দুল বারিক, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শামীম, রবিউল হক মিটু খান।


বক্তারা তাদের বক্তব্যে ফেনীর দখল হয়ে যাওয়া ড্রেন,ফুটপাত,খালগুলো পুনরুদ্ধারের দাবী জানান এবং জলজট নিরসনে নাগরিক সংলাপ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *