অন্যান্যক্যাম্পাসজাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশস্বাস্থ্য

ফুলগাজীর আলোচিত মাদক মামলার আসামি গ্রেপ্তার

মহিউদ্দিন সেজু

ফেনীর ফুলগাজীতে ১৩টি মাদক মামলার আসামি মো. জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ওই গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও রয়েছে।

ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নাদিম খান জানান, দীর্ঘদিন ধরে রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টা ১০ মিনিটে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, থানায় যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩টি মাদক মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রুবেলকে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *