একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ফেনীর এক গৃহবধ
শহর প্রতিনিধি
ফেনী শহরের রয়েল হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। গৃহবধূর নাম বিবি আমেনা তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দী ইউনিয়নের বাসিন্দ। তার স্বামী ওমান প্রবাসী। এ খবরে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানাযায়, সোনাগাজীর এক গৃহবধূ প্রস্রব ব্যথা নিয়ে শুক্রবার সকালে রয়েল হাসপাতালে ভর্তি হয় গাইনি সার্জন ডাঃ নূরে আখতার সুমির তত্বাবধানে। পরে আল্টাসনোগ্রাফী করার মাধ্যমে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার। দুপুর পরিবারের সম্মতিতে রোগী বিবি আমেনাকে সিজার অপারেশন করেন ডাঃ নূরে আখতার সুমি ও এনেস্থিসিয়া প্রদান করেন ডাঃ আসিফ ইকবাল। এসময় তিন সন্তান প্রসব করেন আমেনা। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । বর্তমানে মা- ছেলে মেয়ে চারজনেই সুস্থ্য রয়েছে ।
রয়েল হাসপাতালের চেয়ারম্যান মাহাতাব উদ্দিন যুগান্তরকে জানান, প্রতিনিয়ত তাদের হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে, আমরা সেবা দিয়ে আসছি। মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারাকে আমারা সার্থক মনে করি। আমরা গরিব ও অসহায় মানুষের উপকার করতে চাই। সবাই নবজাতকের জন্য দোয়া করবেন।

