জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

সোনাগাজীর মোতিগন্জে জামায়াতের কর্মী সম্মেলন

বিশেষ প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার মোতিগন্জ ইউনিয়ন জামায়াতের এক বিরাট কর্মী সম্মেলন গতকাল বুধবার বিকেলে স্থানীয় আর‌এমহাট কে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মো ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারী আনম আবদুর রহিম । আরো বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার ফখরুদ্দিন,জেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী উপজেলা আমীর,এএস‌এম বদরুদ্দোজা, উপজেলা সেক্রেটারী,মো বেলায়েত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী সহ বিভিন্ন ওয়ার্ডের আমীরবৃন্দ।
জেলা আমীর মুফতী আবদুল হান্নান বলেন,জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।তিনি বলেন,স্বৈরাচারী হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এত অন্যায় করেছে যে তার সরকারের পতনের পর এক মিনিট‌ও টিকে থাকার সৎ সাহস দেখাতে পারেনি।লক্ষন সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। প্রভুদের দেশে আশ্রয় নিয়ে এখন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।শেখ হাসিনা রিক্সা লীগ, আনসার লীগ সর্বশেষ ইস্কন ইস্যকে কেন্দ্র করে এদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই।
আনম আবদুর রহিম বলেন,
জামায়াত একটি আদর্শ রাজনৈতিক সংগঠন।অতীতের সকল আন্দোলন সংগ্রামে জামায়াত কাজ করে গেছে।এখন জামায়াত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে সেই দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ আত্মনিয়োগ করার আহ্বান জানান।
২৫.১�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *