জাতীয়প্রচ্ছদরাজনীতিসর্বশেষসারাদেশ

১২ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ

শহর প্রতিনিধি

ফেনী পৌরসভাধীন ১২ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উত্তর চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ফরায়েজি, সঞ্চালনা করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুইঁয়া , জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল সহ স্হানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *